ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

চট্টগ্রামে স্পোর্টস জোনে হত্যাকাণ্ড, আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার স্পোর্টস জোনে সংঘর্ষের ঘটনায় নিহত জুবায়ের উদ্দিন বাবুর হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২০ আগস্ট) কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। আবির রহমান চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির বাসিন্দা নুনু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী জুবায়ের উদ্দিন বাবু ছিলেন নগরের বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা। সিটি গেট এলাকায় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনের খেলা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর ব্যবসায়ীর বাড়িতে গুলি,জুবায়ের ওই খেলা দেখতে গিয়েছিলেন। এসময় রুবেলসহ একদল ব্যক্তি অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন। তারা আয়োজক কমিটির সদস্য ও দর্শকদের ওপর হামলা চালান। এতে জুবায়েরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জুবায়েরকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় নিহতের ভগ্নিপতি চান্দগাঁও থানায় মামলা করেন। মামলায় ৪০ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আবির রহমান রুবেলের অবস্থান নিশ্চিত হয়ে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

চট্টগ্রামে স্পোর্টস জোনে হত্যাকাণ্ড, আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫