সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

মিথ্যা দলিল তৈরির অভিযোগে ইনডেক্স প্রপার্টিজের পরিচালক জাহিদুল কারাগারে

মিথ্যা দলিল তৈরি করে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ আইনের মামলায় আবাসন নির্মাণপ্রতিষ্ঠান ইনডেক্স প্রপার্টিজ লিমিটেড এর পরিচালক এম.এন. জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় আসামি জাহিদুল প্রথমে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন। তবে নির্ধারিত সময় শেষে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হননি। গত ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানাধীন বাইলজুরি মৌজায় পাঁচ কাঠা জমির মিথ্যা দলিল তৈরি করে বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে জাহিদুলসহ চারজনকে আসামি করে ২০২৪ সালের ২১ ডিসেম্বর মামলাটি দায়ের করেন ভোরের আলো কল্যাণ সংস্থা এনজিওর ভাইস চেয়ারম্যান লাবনী রহমান।
মামলায় অপর আসামিরা হলেন- হাসিব উদ্দিন মিয়া, তার স্ত্রী নূর আফরিনা খানম ও বোরহান উদ্দিন আহমেদ।
মামলায় বাদীর অভিযোগ, ২০০৫ সালে তিনি বাইলজুরি মৌজায় আড়াই কাঠা জমি কেনেন। সেখানে আট রুমের একতলা বাড়ি তৈরি করে তিন রুম নিজের জন্য রেখে বাকি পাঁচ রুম ভাড়া দেন। ২০১৪ সালের মার্চে টাকার প্রয়োজনে তিনি বাড়িটি ৭০ লাখ টাকা দাম ধরে বিক্রির জন্য আসামি জাহিদুলের কাছে ২৫ লাখ টাকা নিয়ে অরেজিষ্ট্রি বায়না দলিল সম্পন্ন করেন। এক মাস পরে জাহিদুল রেজিষ্ট্রেশন খরচ কমাতে জায়গার দাম ১৯ লাখ ৭৫ হাজার ধরে ১৫ লাখ প্রদান দেখিয়ে বায়না দলিল বেআইনিভাবে রেজিস্ট্রেশন করে নেন। এরপর বাদী বায়না দলিল সম্পন্ন হওয়া জমির লাগোয়া দাগে আরও আড়াই কাঠা জমি কেনেন। পরবর্তীতে আসামিরা পরস্পর যোগসাজশে অস্ত্রের মুখে বাদীর কাছ থেকে জোর করে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেন। এরপর আসামিরা বাদীকে তার জায়গা থেকে উচ্ছেদ করেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় বাদীর মামলা করতে বিলম্ব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

মিথ্যা দলিল তৈরির অভিযোগে ইনডেক্স প্রপার্টিজের পরিচালক জাহিদুল কারাগারে

আপডেট সময় ০৩:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫