ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

বলিউডের রঙিন দুনিয়ায় তারা ছিলেন একসময় সবচেয়ে আলোচিত জুটি। একের পর এক হিট গান ও সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন অক্ষয় কুমার আর রাভিনা ট্যান্ডন। রুপালি পর্দার রোমান্স যেন ছড়িয়ে পড়েছিল তাদের ব্যক্তিজীবনেও। প্রেমের গুঞ্জনে উত্তাল হয়েছিল ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। কারণ হিসেবে উঠে আসে, চিরকালীন রহস্যময়ী নায়িকা রেখার নাম। ঠিক সেখান থেকেই শুরু হয় অক্ষয়-রাভিনার প্রেমকাহিনির অপ্রত্যাশিত পরিণতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রেখার সঙ্গে সম্পর্ক জমজমাট পর্যায়ে যাওয়ার পরই নাকি রাভিনার সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল অক্ষয় কুমারের।

এমনকি তাদের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়েছিল। সেই কথাকাটাকাটি হাতাহাতি পর্যায় চলে যায় সেটের মধ্যেই। পরে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাভিনা। দুই অভিনেতার এমন স্বরূপ দেখে পরিচালক-প্রযোজক সকলের মাথাতেই হাত পড়ে গিয়েছিল।

অক্ষয়ের উপর রাগ করে আবার প্রাক্তন প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন রাভিনা। তার সেই প্রাক্তনের নাম কমল সাদানা। হঠাৎ করে রাভিনা তার জীবনে চলে আসায় চওড়া হাসি ফুটেছিল কমলের মুখে।

সে সময় তিনি বলেছিলেন যে, অভিনেত্রী নাকি তার খুবই ভালো বন্ধু। তিনি বলেছিলেন, ‘রাভিনার দুঃখ একমাত্র আমিই বুঝতে পারি। ফলে বারবার ওকে আমার কাছেই ছুটে আসতে হয়।‘

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

আপডেট সময় ০১:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫