ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) তাদের প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি হিসেবে হিসেবে লড়বেন আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণা দেয় সংগঠনটি। প্যানেল ঘোষণা করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া।

প্যানেলে এজিএস পদে সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আব্দুল কাদের বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক ও আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক।

এর আগে, ডাকসু নির্বাচনে বামপন্থি তিন ছাত্র সংগঠন যৌথভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল উন্মোচন করা হয়। এতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে ১৫ সদস্যের নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে আরও নাম যুক্ত করা হবে। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’, যা মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক বলে উল্লেখ করেন আয়োজকরা।

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে লড়বেন অদিতি ইসলাম। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

আপডেট সময় ০৬:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫