ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। পরে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জুলাই শহীদ পরিবার ও আহতরা অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন। তারা দাবি করেছেন, অবিলম্বে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিচারকদেরও অপসারণের দাবি জানিয়েছেন তারা।

অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে- ‘পদত্যাগ চাই, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।
এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের লাথি ও গালি দিয়েছে। তারা জানান, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং দাবি আদায় করেই চলে যাব।

শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, আজ এক বছর ধরে আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও তারা আমাদের সঙ্গে প্রহসন করছে।

জুলাই আহত আমিনুল ইসলাম বলেন, যদি আমরা আবার রাস্তায় নামি, পরিণতি ভালো হবে না। আমরা কাউকে ভয় পাই না। এটা সরকারের স্মরণে রাখা উচিত।

শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। জুলাই গণহত্যার এক বছর পরে আমাদের আবার রাস্তায় নামতে হচ্ছে। আইন উপদেষ্টার সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে, কিন্তু তিনি বারবার সান্ত্বনা দিয়ে বিদায় দিয়েছেন।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। তবে অবরোধের কারণে সাধারণ পথচারীরা ভোগান্তির মুখে পড়ছেন।

পুলিশ আন্দোলনকারীদের আঘাত করেছে- এমন অভিযোগের বিষয়ে তিনি জানান, যদি এমন ঘটনা ঘটে, আমরা যথাযথ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

আপডেট সময় ০৫:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫