ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

১৭ বছর পর গানের দল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আসিফ

বিনোদন প্রতিবেদক
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৭ বছর পর সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামী ৩০ আগস্ট তিনি তার সংগীতদল ‘দ্য এ টিম’ নিয়ে দেশ ছাড়বেন। প্রায় দেড় মাসের এ সফরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অন্তত ১০টি কনসার্টে গান গাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।

রাজনৈতিক পরিস্থিতি ও পাসপোর্ট জটিলতার কারণে দীর্ঘদিন বিদেশের কনসার্টে অংশ নিতে পারেননি আসিফ। ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পাওয়ার পর আবারও বিদেশের মঞ্চে গান গাওয়ার সুযোগ পান তিনি। তবে শর্ত ছিল নিজের গানের দলকে সঙ্গে নিয়ে তবেই বিদেশে কনসার্ট করবেন।

আসিফ বলেন, ‘যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের নিয়েই বিদেশেও গান গাই। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিক জনপ্রিয় হয়ে ওঠায় বিদেশে যন্ত্রশিল্পীদের চাহিদা কমে যায়। তখনই সিদ্ধান্ত নিই, নিজের দল ছাড়া কনসার্ট করব না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সফল হয়েছি। ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মঞ্চে ‘দ্য এ টিম’ নতুন করে অভিষিক্ত হতে যাচ্ছে।’

আসিফের টিমের টিম লিডার ও কি-বোর্ডে আছেন উজ্জ্বল সিনহা, ড্রামসে বিকাশ রায়, লিড গিটারে শামু বড়ুয়া এবং বেজ গিটারে নাদিমুর রহমান। পুরো সফরের আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। এটি বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন।

সফরের পরিকল্পনা প্রসঙ্গে আসিফ জানান, সেপ্টেম্বর মাসজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কনসার্ট করবেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে ফেরার ইচ্ছা রয়েছে তার। তবে কনসার্টের সংখ্যা বেড়ে গেলে সফর কিছুটা দীর্ঘ হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

১৭ বছর পর গানের দল নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আসিফ

আপডেট সময় ০১:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫