ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৮১০ বার পড়া হয়েছে

ভারতের বিনোদন ইতিহাসে যোগ হতে চলেছে নতুন আরেক অধ্যায়। রাজস্থানের গর্ব মনিকা বিশ্বকর্মা এখন দেশের গণ্ডি পেরিয়া পা রাখতে চলেছেন মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে, যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। জয়পুরে আয়োজিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয়ে তিনি এই সুযোগ অর্জন করেছেন। খবর: সিয়াসাত ডটকম

সোমবার (১৮ আগস্ট) রাতে জয়পুর আলোকিত হয়ে উঠেছিল আলো ঝলমলে, সংগীত আর গ্ল্যামারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮ প্রতিযোগী অংশ নেন এই বহুল প্রতীক্ষিত আসরে। উচ্ছ্বাস, আত্মবিশ্বাস ও প্রতিভার প্রদর্শনীতে সবাইকে পেছনে ফেলে মানিকা বিশ্বকর্মা শিরোপা জিতে নেন। তিনি তার সুনিপুণ উপস্থিতি, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের ছটায় বিচারকদের মুগ্ধ করেন। এদিকে প্রথম রানারআপ ঘোষণা করা হয় তানয়া শর্মাকে।

ঝলমলে এই আয়োজন অনুষ্ঠিত হয় জয়পুরের সিতাপুরায়, যেখানে হাজারো দর্শক প্রত্যক্ষ করেন সৌন্দর্য আর সংস্কৃতির অনবদ্য উৎসব। ফাইনাল এই পর্বে বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫ খ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিখিল আনন্দ বলেন, ‘জয়পুরকে বেছে নেওয়া হয়েছে শহরটির সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য।’

তবে এই সন্ধ্যা ছিল কেবল প্রতিযোগিতার নয়, বিনোদনেরও। প্রতিযোগী ও শিল্পীরা পরিবেশন করেন জনপ্রিয় সব গান। এবারের আসরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লিসহ বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নেন। প্রত্যেকেই তুলে ধরেন নিজেদের স্বকীয়তা, তবে শেষ পর্যন্ত মানিকার বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিচারকদের মন জয় করে নেন।
এ বিষয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বলেন, পুরো দেশ এখন অপেক্ষা করছে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫-এ মানিকার অংশগ্রহণ দেখার জন্য, যেখানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

আপডেট সময় ০১:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫