ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

এবার শাকিব খানের নায়িকা তানজিন তিশা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৮৩৭ বার পড়া হয়েছে

ঢালিউডে নতুন বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে এক বড় বাজেটের সিনেমা। সেখানে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন সাকিব ফাহাদ। এতে থাকবে অ্যাকশন, রোমান্স ও রোমাঞ্চকর গল্প।

ছবিতে শাকিবের সঙ্গে খল চরিত্রে থাকবেন তৌকীর আহমেদ। তবে নায়িকা কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ঘনিষ্ঠ সূত্রে খবর, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় শাকিব খানের বিপরীতে অভিষেক করছেন।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করলেও, পরিচালক বা অভিনেত্রী কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। জানা গেছে, মৌখিকভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা হবে।

সিনেমায় শাকিবকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক ঝুঁকিপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করেন। চরিত্রের ছাপ ‘পাঠান’ ও ‘টাইগার’-এর মতো সাহসী ও উত্তেজনাপূর্ণ।
শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পুরো সিনেমার শুটিং হবে দেশে। এটি আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

এবার শাকিব খানের নায়িকা তানজিন তিশা

আপডেট সময় ১২:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫