সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

দেশের ফুটবলভক্তদের জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করছে মরক্কো

ইউরোপের শক্তিশালী ফুটবল দল পর্তুগালকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনালে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার কাতারের রাজধানী দোহায় অপর ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সের সঙ্গে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলবে উত্তর আফ্রিকার এই দেশটি।

সেমিফাইনাল পর্বে নিজেদের দেশের প্রথম ম্যাচ যেন মরক্কোর ফুটবলভক্তরা মাঠে গিয়ে সরাসরি উপভোগ করতে পারেন, সেজন্য অতিরিক্ত ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে দেশটির সরকারি বিমান পরিষেবা সংস্থা রয়েল এয়ার মারোক।

আগামী মঙ্গল ও বুধবার দোহার উদ্দেশে মরক্কোর বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা থেকে ছেড়ে যাবে এসব ফ্লাইট। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রয়েল এয়ার মারোক।

কাতার বিশ্বকাপ ২০২২ আসরে যেসব দেশ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছে, মরক্কো সেসবের মধ্যে অন্যতম। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো সেমিফাইনাল পর্বে খেলতে যাচ্ছে আফ্রিকা।

মরক্কোর জনগণরা ‘মারোক’ নামে পরিচিত। বিশ্বকাপ আসরে নিজেদের দলকে সমর্থন করতে বর্তমানে কয়েক হাজার মারোক দোহায় আছেন। সেমিফাইনাল পর্ব উপলক্ষে আরও কয়েক হাজার ফুটবলভক্ত মরক্কো থেকে কাতারে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

দেশের ফুটবলভক্তদের জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করছে মরক্কো

আপডেট সময় ০১:২৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২