ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান

ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের এক এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করে কাজ পেয়েছে।
অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে।
দুদক জানায়, প্রাথমিক বিশ্লেষণে ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত যাচাইয়ের জন্য প্রকিউরমেন্ট সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে।

রেকর্ডপত্র যাচাই-বাছাই শেষে টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলেও জানায় দুদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগে ডিএনসিসিতে দুদকের অভিযান

আপডেট সময় ১২:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫