ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পৃথক তিনটি অভিযানে মোট ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে। এসময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৭ আগস্ট সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বরে তল্লাশির সময় মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কার (বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়। একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে দ্বিতীয় অভিযানে আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪)-এর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা) জব্দ করা হয়।
এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে মাসুম রানা (৩২) নামে আরও এক ব্যক্তিকে আগমনী টার্মিনালে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের অংশ হিসেবে বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানে জড়িত এবং দেশে রিসিভার হিসেবে কাজ করছিলেন।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট আর্মড পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

আপডেট সময় ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫