ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

রোববারের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২২ হাজার ৭৯৪ শিক্ষার্থী

সারাদেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় রোববার (১৭ আগস্ট) সারা দেশে ৮ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। তবে এ দিন অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী। আর নকলের দায়ে বহিষ্কৃত হয়েছেন ৭ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজ সারা দেশের সাধারণ এবং মাদ্রাসা বোর্ডে একযোগে অনুষ্ঠিত হয় রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রসহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, আজ মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লাখ ২৬ হাজার ৪০১ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ৮ লাখ ৩ হাজার ৬০৭ জন। উপস্থিতির হার প্রায় ৯৭ শতাংশ। আর বাকি ২২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর শৃঙ্খলাজনিত কারণে পরীক্ষার হলে নকলের দায়ে বহিষ্কৃত হয়েছেন ৭ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, সারাদেশের ৯টি সাধারণ বোর্ডে সবমিলিয়ে অনুপস্থিত ছিল ২ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী। আর মাদ্রাসা শিক্ষাবোর্ডের আওতাধীন আলিম পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ দশমিক ৩৭ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

রোববারের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২২ হাজার ৭৯৪ শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫