ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে। এই দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার।

শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এসমসয় সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবো। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করবো, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেবো।

তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে—আমরা সবসময় সম্প্রীতি-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন যে জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এই আদর্শের ভিত্তিতেই আমরা একসঙ্গে বসবাস করবো, সামনে এগিয়ে যাবো।

নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এ জায়গা আমার অনেক পুরনো স্মৃতিবিজড়িত।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

আপডেট সময় ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫