ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

ইসিকে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ ধরনের তথ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তথ্য সংগ্রহ করতে বিদেশিদের ১৪ ধরনের তথ্য দিতে হবে। বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের একটি নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা জারি করা হয়েছে। এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন। এরইমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে। নীতিমালা অনুযায়ী ইসি নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এতে ১৪ রকমের তথ্য দিতে হবে।

কর্মকর্তারা আরও জানান, আবেদনকারীকে নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশে এবং বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নস্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, তারিখ ও স্বাক্ষর দিতে হবে।

এছাড়াও আবেদনের সঙ্গে সদ্য তোলা ছবি, মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করতে হবে। এরইমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল, ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।

এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতি দিতে পুরো ক্ষমতা ইসি তার নিজের কাছেই রেখেছে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নিতে পারতো। নতুন নীতিমালা অনুযায়ী ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা করা করবে মন্ত্রণালয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে এয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

ইসিকে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে ১৪ ধরনের তথ্য

আপডেট সময় ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫