ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যে যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোনোরকম ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

চাঁদাবাজির বিষয় উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। এটা কীভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে? কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আপনারা যদি কোনো চাঁদাবাজ পান, আমাদের দেখান। সঙ্গে সঙ্গে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চাঁদাবাজ নির্মূলের ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য-সহযোগিতা দরকার। আপনাদের কাজ একটু চাঁদাবাজগুলোরে আইডেন্টিফাই করে দেওয়া। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যার সম্পর্কে যা অভিযোগ উঠুক না কেন- এ বিষয়ে আমি এখানে কিছু বলবো না।

এরপর মাদকের নির্মূলের বিষয়ে তিনি বলেন, আপনাদের অনুরোধ করবো আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদকের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। মাদক কিন্তু আমাদের সমাজকে ধ্বংস করে দেবে আপনারা যদি সোচ্চার না হন। আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি ওঠাতে যাই, কিন্তু তার প্রতিকার করি না। একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলে, এটা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫