ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ প্রকাশিত হয়েছে। অভিযোগটি করেছেন এক প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী।
ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঘটনাটির সত্যতা যাচাইয়ে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, অভিযোগটি প্রকাশের আগেই বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত হয়ে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। অভিযোগকারীর সামাজিক মর্যাদা ও ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় সেনা আইন অনুযায়ী সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত সদস্যরা নিয়ম অনুযায়ী সরকারি বাসস্থান বা অন্যান্য সুবিধা পান না। তবে মানবিক কারণে এক প্রাক্তন কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনায় পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং নীতিভ্রষ্ট কর্মকাণ্ডে কোনো প্রশ্রয় দেয় না। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন

আপডেট সময় ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫