ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের হওয়া একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
এদিন দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন শুনানি শেষে তাকে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে আনিসুল হককে আদালতে হাজির করে।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে গত ১০ আগস্ট আদালত ভার্চুয়াল শুনানির মাধ্যমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেদিনই সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মাদ্রাসাছাত্র ছোলেমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা তাকে কিল-ঘুষি মারেন ও ধাওয়া দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল

আপডেট সময় ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫