ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা-পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য অধিদপ্তরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, তথ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা রাষ্ট্রের নীতি, কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।

জনসংযোগ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি বলেন, জনসংযোগ কর্মকর্তারা তাদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছেন। কোনো মন্ত্রণালয় থেকে জনসংযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে না। এটি ইতিবাচক দিক।

প্রচার কার্যক্রমের পরিধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম গণমাধ্যমে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দৃশ্যমান করতে হবে। মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি এবং প্রচারের উদ্যোগ গ্রহণে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মাহবুবা ফারজানা বলেন, সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত জনগণের কাছে দ্রুত পৌঁছাতে হবে। পাশাপাশি স্ব স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে।

গুজব ও অপতথ্যের ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রচারের ক্ষেত্রে সমন্বয়-সাধন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান তথ্য অফিসারের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও জনসংযোগ কর্মকর্তাদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

জনসংযোগ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, উপদেষ্টাদের কার্যক্রম প্রচারের পাশাপাশি আপনারা মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রচারের উদ্যোগ নেবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের সময় মন্ত্রণালয় কাজ করবে। নির্বাচন-সংশ্লিষ্ট বিষয়সমূহ নিরপেক্ষতার সঙ্গে প্রচার করতে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। মতবিনিময় ও আলোচনা সভায় তথ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা-পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে

আপডেট সময় ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫