ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মহাসড়কের ডুবাঐ এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের ডুবাঐ এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারসহ দুজনকে সিলেট এবং অন্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫