ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মজিদ বলেন, গতরাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ (বুধবার) সকালে ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে পারি গতরাতে ওই নারী অসাবধানতাবশত বনানীর সৈনিক ক্লাবে রেলক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী পর্যটন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

আপডেট সময় ০১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫