ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

এক প্যাকেট চিপস কিনে দিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল ৮ বছরের এক শিশু। শিশুটিকে চিপস কিনে দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় রাজ্জাক মাদবর (৫০)। এরপর শিশুটিকে ধর্ষণ করে সে। এ ঘটনার পর থেকেই পালাতক ছিল রাজ্জাক মাদবর। তবে ঘটনার কয়েকদিনের মধ্যে পুলিশের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের একটি দল পালাতক রাজ্জাক মাদবরকে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরের লক্ষ্মী কান্দি গ্রাম থেকে গ্রেপ্তার করে।

রাজ্জাক মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সী কান্দি গ্রামের মকিন মাদবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সন্ধ্যায় জাজিরা উপজেলার একটি গুচ্ছগ্রামের (সরকারি বাসস্থান) দোকানে গিয়েছিল শিশুটি। শিশুটিকে এক প্যাকেট চিপস কিনে দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় রাজ্জাক মাদবর। সেখানে তাকে ধর্ষণ করা হলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাজ্জাক মাদবর পালিয়ে যায়। শিশুটির মা জাজিরা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি রাজ্জাক মাদবরকে গ্রেপ্তার করতে তৎপর হয় জাজিরা থানা পুলিশ। কয়েকদিনের চেষ্টা শেষে মঙ্গলবার রাতে তাকে শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামি রাজ্জাক মাদবর বিভিন্ন এলাকায় পালাতক ছিলেন। আসামি অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। সে ঘনঘন তার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে মাদারীপুরের লক্ষ্মীকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

এক প্যাকেট চিপস কিনে দিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫