ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

ধর্ষণচেষ্টার অভিযোগে অবশেষে থানায় মামলা করলেন শিশুর বাবা

বড়াইগ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ভিকটিম শিশুর পিতা বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এক লাখ ২০ হাজার টাকার চেক নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে এ ব্যাপারে প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকালে ওই শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গুলজার তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে রাতেই জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ সরদারের নেতৃত্বে ঘরোয়া বৈঠকে অভিযুক্তকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপস করা হয়। কিন্তু চেকটি ভিকটিমের স্বজনদের না দিয়ে আরেক বিএনপি নেতার হাতে রেখে দেওয়া হয়। এ সময় ওই শিশুর পরিবারকে থানায় মামলা করতেও নিষেধ করেন নেতারা। পরে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচার হলে অবশেষে মঙ্গলবার সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে রোববার রাতে অভিযুক্ত গুলজার বিএনপি নেতা আশরাফ সরদার ও নুর মোহাম্মদ নুর আলী এবং ভিকটিমের পিতাসহ আটজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মিথ্যা অপবাদে মারপিট করে জোরপূর্বক চেক সই করিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া আপসের নামে চেক সই করিয়ে নেওয়ার বিষয়েও লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারেও তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

ধর্ষণচেষ্টার অভিযোগে অবশেষে থানায় মামলা করলেন শিশুর বাবা

আপডেট সময় ০৮:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫