পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যৌথবাহিনী এই অভিযান চালায়। এসময় জব্বার হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদারের বসতঘর থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ভোজ্য তেল, নারিকেল তেল ও নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
এসময়ে যৌথবাহিনী রিয়াজের বসতঘর থেকে বিভিন্ন ব্রান্ডের সিগারেট পার্লামেন্ট, হলিউড, লাকি স্ট্রাইক, লাকি, মেসি, কারিকর বিড়ি, হেয়ার কালার, তিব্বত পমেট, গ্লিসারিন বড়, গ্লিসারিন, জনসন বেবি ওয়েল লকল পণ্য উদ্ধার করে।
অভিযানের সময় নকল পণ্য ব্যবসার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স রিয়াজ স্টোর নামে অভিযুক্ত রিয়াজ বহুদিন ধরে নকল পণ্যের ব্যবসা চালিয়ে আসছিলো।
এবিষয়ে বাউফল থানার উপপরিদর্শক মো. জালাল আহমেদ বলেন, বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে। জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি: 




















