ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসাবান্ধব করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। অতীতে বাংলাদেশে ব্যবসা আমার ধারণা অনুযায়ী এগোয়নি। নতুন বাংলাদেশে অনেক কিছুর উদ্ভব হচ্ছে। এর মধ্যে একটি হলো ব্যবসায়িক সম্ভাবনা।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সংক্রান্ত এক ব্যবসায়িক ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসাবান্ধব হতে সর্বাত্মক চেষ্টা করছে। আমি একটি পরিবর্তনশীল বাংলাদেশে সীমাহীন সম্ভাবনা দেখতে পাচ্ছি।
ড. ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশে তরুণ ও সৃষ্টিশীল মানুষের অভাব নেই এবং বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি তরুণদের প্রতিভা কাজে লাগানো যেতে পারে।

‘প্রবাসী তরুণদের মধ্যে সবসময় দেশকে কিছু দেওয়ার আকাঙ্ক্ষা থাকে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক উপস্থাপনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক বিনিয়োগ সুবিধা এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ উদ্যোগ তুলে ধরেন।

রবির প্রাথমিক শেয়ারহোল্ডার ও আজিয়াটা গ্রুপের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সুদ বাংলাদেশে প্রতিষ্ঠানটির ২৮ বছরের সফল অংশীদারিত্ব ও বৃদ্ধির গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদের (পেট্রোনাস) সভাপতি ও গ্রুপ সিইও টেংকু মুহাম্মদ তৌফিক, সোভেরিন ওয়েলথ ফান্ড খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহির, পাম তেল কোম্পানি সিমে ডার্বি প্ল্যান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই কর্পোরেশন ও ফেলডা গ্লোবাল ভেঞ্চারসের (এফজিভি) শীর্ষ কর্মকর্তারা, প্রোটন হোল্ডিংস বেরহাদের (প্রোটন) চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লাভ প্রস্তুতকারক টপ গ্লোভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০২:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫