ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তদন্তে প্রমাণ মিললেও পদ্মা অয়েলের সাইদুলের কমেনি দাপট তিন সরকার পেরিয়েও রেলওয়ের শীর্ষ পদে আফজাল ঘুষের অভিযোগে বিতর্কিত সালাম আজাদ ফের ডিআইএতে, পদায়ন ঘিরে তোলপাড় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিআরটিএর পরিচালক হলেন মাসুদ আলম ৩০ হাজার টাকার বেতন, হাজার কোটি টাকার সম্পদ-আবজাল দম্পতিকে ঘিরে বিস্ময়কর অভিযোগ গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে অভিযোগের পাহাড় চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি

সুন্দরবনে ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোংলা কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শিবসা নদীর শরবতখালী এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মোংলা কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালান।

ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড সদস্যরা ওই ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র এবং গোলাবারুদসহ নানা ধরনের রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদন্তে প্রমাণ মিললেও পদ্মা অয়েলের সাইদুলের কমেনি দাপট

সুন্দরবনে ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

আপডেট সময় ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫