ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

সুইডেন থেকে যুদ্ধবিমান কিনছে থাইল্যান্ড

থাইল্যান্ড সরকার সুইডেনের তৈরি চারটি গ্রিপেন যুদ্ধবিমান কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দেশটির বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। এই সিদ্ধান্ত এসেছে কম্বোডিয়ার সঙ্গে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যুদ্ধবিরতিতে পৌঁছানোর মাত্র এক সপ্তাহ পর।

জানা গেছে, ৬০০ মিলিয়ন ডলারে সুইডিশ প্রতিরক্ষা সংস্থা সাব-এর তৈরি জেএএস ৩৯ গ্রিপেন যুদ্ধবিমানগুলো কেনা হবে।

কম্বোডিয়ার সঙ্গে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ডের ৪০ জনের বেশি মানুষ নিহত হয়। সংঘর্ষ চলাকালে থাই বিমানবাহিনী তাদের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে সীমান্ত পেরিয়ে কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।

থাইল্যান্ডের বিমানবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, রয়্যাল থাই এয়ার ফোর্সকে শক্তিশালী করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকার জেএএস সাব গ্রিপেন যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে।

একটি প্রকিউরমেন্ট কমিটি গত বছর আগস্টে আলোচনা শুরু করে, যা ১০ মাসব্যাপী পর্যালোচনার পর সুইডিশ যুদ্ধবিমানের পক্ষেই রায় দেয়। তারা আমেরিকান এফ-১৬ যুদ্ধবিমানের তুলনায় গ্রিপেনকে অধিক উপযোগী মনে করে।

থাইল্যান্ড এরই মধ্যে ১১টি পুরনো গ্রিপেন বিমান পরিচালনা করছে। পাশাপাশি ১৯৮০-এর দশকে কেনা ডজনখানেক এফ-১৬ এখনো তাদের বহরে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

সুইডেন থেকে যুদ্ধবিমান কিনছে থাইল্যান্ড

আপডেট সময় ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫