ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

আত্রাইয়ে দীর্ঘদিন ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য, সেবা গ্রহীতারা চরম দুর্ভোগে

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন থেকে ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য থাকায় সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।

জানা যায়, এ উপজেলায় ৯ মাস ধরে এসিল্যান্ড এবং দুই মাস ধরে ইউএনও’র পদ শূন্য রয়েছে। গত বছরের ৩০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন অন্যত্র বদলি হওয়ার পর থেকে এবং উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন গত ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এ পদটিও শূন্য হয়ে যায়। বর্তমানে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের ও এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও ভূমি সেবায় দেখা দিয়েছে চরম স্থবিরতা। জমি খারিজ নামজারিসহ জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনে সেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে জরুরী প্রয়োজনে জমি বিক্রেতারা পড়েছেন বেশি বিপাকে। তারা তাদের জমি খারিজ করতে দীর্ঘ বিলম্ব হওয়ায় কাঙ্খিত প্রয়োজন মেটাতে পারছেন না বলে অনেক ভুক্তভোগীর অভিযোগ। পাঁচুপুর গ্রামের ডা. শরিফুল ইসলাম বলেন, এ উপজেলায় এসিল্যান্ড না থাকায় আামদের গ্রামের গোরস্থানের একটি জমির কাগজপত্র প্রস্তুত করার জন্য দিনের পর দিন ঘুরেও কাজ হচ্ছে না। এ নিয়ে আমরা গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছি।

ভরতেতুলিয়া গ্রামের জামাল শেখ বলেন, জমির খারিজ বা নামজারি করতে দীর্ঘ বিলম্বের কারণে জরুরী প্রয়োজনে কেউ জমি বিক্রি করতে পারছেন না। এ সমস্যার দ্রুত সামাধান হওয়া প্রয়োজন। আত্রাই উপজেলার দায়িত্বে নিয়োজিত রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, দুই উপজেলার দায়িত্ব পালনে ব্যক্তিগতভাবে আমার সমস্যা হচ্ছে না। সরকারি দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। বেশ কিছু এসিল্যান্ডের ট্রেনিং চলছে। আশা করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে এখানে এসিল্যান্ড নিয়োগ দেবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

আত্রাইয়ে দীর্ঘদিন ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য, সেবা গ্রহীতারা চরম দুর্ভোগে

আপডেট সময় ০১:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫