ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ চট্টগ্রাম গণপূর্ত ই/এম বিভাগ-২-এর প্রকৌশলী মহিবুলকে ঘিরে কোটি কোটি টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামানের বিরুদ্ধে দম্ভ ও হয়রানির অভিযোগ প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

পাংশায় প্রধান শিক্ষক মর্জিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • শরিফুল ইসলাম
  • আপডেট সময় ০৭:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৯১৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনামধন্য প্রধান শিক্ষক মোছাঃ মর্জিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

মোছাঃ মর্জিনা খাতুন দীর্ঘ ৩১ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ১৮নং জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং সেখানে ১৬ বছর সেবা প্রদান করেন। এরপর ২০১০ সালে সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়ে টানা ১৫ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থী গড়ে উঠেছে জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। বর্তমানে দেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে তার শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিদায় অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহকর্মী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবাই আবেগভরে মর্জিনা খাতুনের অবদানের কথা স্মরণ করেন এবং তার আগামী জীবন সুন্দর ও সুস্থ হোক—এই শুভকামনা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বদলে গেলেন বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিন

পাংশায় প্রধান শিক্ষক মর্জিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫