ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা সিএফও তাপস পালের বিরুদ্ধে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বাকেরগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৫টায় বাসস্ট্যান্ড নতুন কাঁচাবাজার চত্বরে থানা পুলিশের ১নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিট অফিসার এস আই তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য রাখেন পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুর রাজ্জাক, রিপোর্টার্স সভাপতি দানিসুর রহমান লিমন, পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান ফিরোজ, ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মাহবুব আলম খান, ১নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম,
কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দীন নিক্সন, সাধারন সম্পাদক রনি, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান, ব্যবসায়ী বাবুল হাওলাদার প্রমূখ।

সভায় বক্তব্যে ওসি আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের একটি বৃহত্তর উপজেলা বাকেরগঞ্জ।আশপাশের বেশ কয়েকটি জেলা এবং উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য বাকেরগঞ্জ থানা এলাকায় যাতাযাত করে। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, মাদক কারবারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং তথা অপরাধীদের টার্গেট বাকেরগঞ্জ থানা। যে কারণে বড় থানা এলাকায় অপরাধ সংগঠিত বেশি হয়। গত কয়েক মাসে এই থানা এলাকায় বেশ কিছু অপরাধ সংগঠিত হয়েছে। থানা পুলিশ চেষ্টা করেছে সেসব অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দোরগোড়ায়। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল বাকেরগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব।  বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা

বাকেরগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫