ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চট্টগ্রামে ছিনতাই চক্রের ১২ সদস্য গোয়েন্দা পুলিশের জালে

চট্টগ্রাম নগরের হালিশহরে ১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ আগস্ট) থানার বড়পোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তাররা হলেন– মো. তুষার (৩০), মোহাম্মদ আরিফ (২৭), মো. নজরুল আহাম্মদ সাগর (২৫), মো. রিপন প্রকাশ হৃদয় (২৮), মো. আরিফ (২৩), আবুদুর রহমান রানা (২৮), মো. দেলোয়ার মিয়া (৩২), মো. বাবু (২৫), মো. রনি (৩০), মো. ওমর ফারুক (২২), মো. নাজিম (২৬) ও মো. জসীম উদ্দিন (২৪)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১২টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত চারটি টিপ ছোরা জব্দ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ছিনতাই ও মোবাইল চোর চক্রের মূলহোতা মো. তুষারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির অধিক মামলা রয়েছে। তিনি এর আগেও অস্ত্র, ছিনতাই, দস্যুতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে একাধিকবার গ্রেপ্তার হন। এ ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

চট্টগ্রামে ছিনতাই চক্রের ১২ সদস্য গোয়েন্দা পুলিশের জালে

আপডেট সময় ০৭:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫