ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

হত্যা মামলার আসামী মাহবুব মাষ্টার, ৬৩ দিন জেলে থেকেও নিলেন বেতন ভাতা

রংপুরের মিঠাপুকুরে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামী ৬৩ দিন জেল হাজতবাসের পরও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন। তাকে প্রধান শিক্ষক পদ থেকে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্থ করা হয়নি। জেল হাজত থেকে জামিনে এসে স্কুলে যোগদান করে এবং হাজতে থাকাকালীন ৬৩দিনের বেতন ভাতা সহ নিয়মিত বেতন উত্তোলন করছেন। হত্যা মামলার আসামী রানীপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলার মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ওরফে মাহবুব মাষ্টার কে গত ২২ এপ্রিল ২০২৫ সোমবার দুপুরে মিঠাপুকুর থানা পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান নেতৃত্বে এস আই মোস্তফা কামাল সহ একদল ফোর্স মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে শিবির নেতা হত্যা মামলা সহ সাবেক এমপি পুত্র রাশেক রহমানের একান্ত কমিটির সদস্য ও মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী অভিযোগ রয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী দুপুর ১টা হতে ২টা ৩০ ঘটিকায় মিঠাপুকুর জামায়াত অফিস সহ মহাসড়কে বে আইনী জনতায় দাঙ্গায় সমাবেত হয়ে একই উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যা ও হুকুম দানের অপরাধে মিঠাপুকুর থানায় শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১১/১১৬ ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০২/৩৪/১১৪ পেনাল কোড। উক্ত মামলার বাদী আফতাব উদ্দীন বাদী হয়ে সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান, রাশেক রহমান, সাবেক এমপি জাকির হোসেন সরকার সহ ২২৪ জনকে আসামী করে মামলাদায়ের করেন। উক্ত মামলার মাহবুব মাষ্টার ২৬ নং আসামী। এ দিকে খোড়াগাছ ইউনিয়নে ৩ জন আসামী রয়েছে। তারা হলেন, ৩২ নং আসামী খোড়াগাছ পূর্বপাড়া গ্রামের মনিরুজ্জামান,পদাগন্জ বকশীপাড়া গ্রামের মিলন মিয়া ও রূপসী সর্দারপাড়া গ্রামের গবিন্দ চন্দ্র বর্মন। তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং বলছেন টাকা খরচ করেছি এ মামলায় গ্রেফতার হবনা। বিষয়টি স্বরাষ্ট ও শিক্ষা মন্ত্রণালয়ের খতিয়ে দেখা প্রয়োজন এবং টানা ৬৩ দিন হাজত বাস করেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে বিষয়টি স্কুল কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেন আইনি ব্যাবস্থা গ্রহন করেনি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করতে হবে বলে এলাকাবাসী মনে,এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মমিন মন্ডল জানান বিষয়টি আমাকে স্কুল কর্তৃপক্ষ জানায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন

হত্যা মামলার আসামী মাহবুব মাষ্টার, ৬৩ দিন জেলে থেকেও নিলেন বেতন ভাতা

আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫