ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের ফরিদপুরে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস চুল টেনে লাল কার্ড খেলেন দুই খেলোয়াড় হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে আমাদের বিপদ আছে

শাহবাগে জুলাইযোদ্ধাদের পক্ষে বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই জুলাইযোদ্ধা। কিছু সংখ্যক জুলাইযোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। লড়াই-সংগ্রাম, গুম-খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে-সাধারণ মানুষকে হত্যা করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু সারা বাংলাদেশে সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারবো না একটি বছরের মাথায়? এটি দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না।

শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে ঐক্যের আহ্বান জানিয়ে এ্যানি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবে। আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।

তিনি আরও বলেন, হাসিনার দৃশ্যমান বিচার এখনো হয়নি। হাসিনার নির্দেশের কারণে গুম-খুন হয়েছে, হেলিকপ্টার থেকে খুন করা হয়েছে। তার নির্দেশের কারণেই দেশের হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, রক্তাক্ত হয়েছে। হাসিনাকে ক্ষমা করার সুযোগ নেই। যদি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের ব্যবস্থা করতে না পারে, আমি আপনাদেরকে অভয় দিতে চাই, আগামী দিনে এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করতে পারি আগামী দিনে জনগণের সরকারের নেতৃত্ব দেবে বিএনপি। হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করবো তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।

লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে আমাদের বিপদ আছে

আপডেট সময় ০৫:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫