ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

ধানমন্ডি-৩২ থেকে ফেনীর যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন ইয়াছিন শরীফ। তিনি পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম ইয়াছিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধানমন্ডি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিনের নেতৃত্বে ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেছে। ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি ইয়াছিন শরীফ। সেই মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হবে। সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

ধানমন্ডি-৩২ থেকে ফেনীর যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫