ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

আ.লীগ নেতাদের ওপর ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদল নেতা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৫৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ঈগল হান্ট মামলায় জামিন নিতে আসা আওয়ামী লীগের দুই নেতার ওপর ডিম নিক্ষেপ করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আদালত চত্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের আলোচিত অপারেশন ঈগল হান্ট মামলায় শিবগঞ্জ আমলি আদালতে জামিন নিতে আসে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা ও সাবেক এমপি গোলাম রাব্বানীর সহচর হিসেবে পরিচিত আবু কালাম আজাদ এবং ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। পরে উভয় পক্ষের শুনানী শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাজনৈতিক সূত্রে আরও জানা যায়, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানের নেতৃত্বে বিকেল ৫টার দিক থেকে আদালত চত্বরে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আসামিদের বের করে নিয়ে আসার সময় আসামিদের ওপর ডিম নিক্ষেপ করে তারা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদল নেতাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করে। একপর্যায়ে পুলিশ সেতাউরসহ ৪ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

এই সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ও সেকেন্ড অফিসার এসআই রাজু আহমেদসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমান বলেন, আমার দুই ভাইকে বাড়ি থেকে মারধর করে উঠিয়ে নিয়ে আসে আব্দুস সালাম, আবুল কালাম আজাদ ও ইশতিয়াক আহমেদ। পরে তাদের শিবগঞ্জ থানার এক এসআইয়ের কাছে হস্তান্তর করে। পরে শুধু মাত্র বিএনপি করার অপরাধে আমার দুই ভাইকে হত্যা ও গুম করে জঙ্গি নাটক সাজিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। আর শেখ হাসিনাকে উৎসাহিত করার জন্য এ কাজের মূল মদদ দাতা ছিল সাবেক এমপি গোলাম রাব্বানী। আজকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আদালতে জামিন নিতে আসে। এই সময় আমার নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল। এ সময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে অমানবিকভাবে মারধর করে। আসামিদের কাছ থেকে টাকা খেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রাজু আহমেদের নেতৃত্বে আমার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, বিগত দিনে ছাত্রদল নেতা সেতাউর রহমানের আপন দুই ভাইকে গুম ও খুন করেছিল আওয়ামী লীগ সরকার। সেই মামলায় আজকে আসামিরা কোর্টে হাজিরা দিতে আসে। এই সময় অনাকাঙ্খিতভাবে তাদের ওপর কেউ ডিম ছুঁড়ে মারে। এতে পুলিশ ক্ষুব্ধ হয়ে লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে। পরে আমি এই বিষয়ে ওসির সঙ্গে কথা বলেছি। তবে সেতাউর রহমান ছাত্রদল করলেও আজকের ঘটনার সঙ্গে জেলা ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। এটি তার পারিবারিক বিষয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, আসামিদের ওপর ডিম ছুড়ে মারলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারও ওপর লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর অপারেশন ঈগল হান্টের ঘটনায় পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, কাউন্টার টেরিরিজম ইউনিটের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আলম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি এম খুরশিদ হোসেন, কাউন্টার টেরিরিজম ইউনিটের সাবেক প্রধান মুনিরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীসহ ১৮ জনকে আসামি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

আ.লীগ নেতাদের ওপর ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদল নেতা

আপডেট সময় ১১:৫৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫