ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

বেরোবিতে ফাইল ট্র্যাকিং নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ফাইল ট্র্যাকিং সিস্টেমের যথাযথ ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপাচার্য বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম এর মাধ্যমে ফাইল হস্তান্তর, প্রক্রিয়াকরণ ও নিস্পত্তির সময় অনেক কমে আসবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন সিস্টেমটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এ ধরনের কর্মশালা থেকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। এ সময় ফাইল ট্র্যাকিং সিস্টেমের বিভিন্ন প্রযুক্তিগত দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করেন বেরোবি আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

বেরোবিতে ফাইল ট্র্যাকিং নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫