ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

আত্রাইয়ে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

উন্নয়ন সহায়তা তহবিল (বিশেষ) প্রকল্পের আওতায় ৪ নং পাঁচুপুর ইউনিয়নের ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৬০ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ৪ নং পাঁচপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন (দায়িত্বপ্রাপ্ত) আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল হাসান।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা তারা আরও উৎসাহিত হবে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. খবিরুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই ব্যাগ বিতরণ উদ্যোগ আমাদের সমাজের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, মোছা. নূরজাহান, সহকারী শিক্ষক মো. আব্দুল বারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

আত্রাইয়ে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আপডেট সময় ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫