ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ দোকানমালিককে পিটিয়ে হত্যায় বিএনপির পাঁচজনকে বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডের নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আপনাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান করা হয়েছে।

এর আগে সকালে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় জাহাঙ্গীর ভূঁইয়া নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে।
নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, ‌‘ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেণু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দামসহ (৩৫) ৬-৭ জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

নারায়ণগঞ্জ দোকানমালিককে পিটিয়ে হত্যায় বিএনপির পাঁচজনকে বহিষ্কার

আপডেট সময় ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫