ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়ার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাচার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাচারের কান্দিরপার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনির হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
থানা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। ২০২২ সালে কচুয়ার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ইফতার মাহফিলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের গাড়ি হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫