ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

সাঈদুর রহমান রিমন: অনুসন্ধানী সাংবাদিকতার এক দীপ্তিমান পথচলা থেমে গেল

বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার পরিচিত মুখ, সাঈদুর রহমান রিমন আর নেই! তার এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমেছে গভীর শোকের ছায়া।

গাজীপুরে সফররত অবস্থায় থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরবর্তীতে বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

সাঈদুর রহমান রিমন দীর্ঘদিন ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় কাজ করে গেছেন তিনি। অনুসন্ধানী প্রতিবেদনে রেখেছেন নিজস্ব স্বাক্ষর।
মানবজমিন, মুক্তকণ্ঠ, দৈনিক সংবাদ, বাংলাবাজার, দৈনিক ইত্তেফাকসহ বহু জাতীয় দৈনিকে কাজ করে অর্জন করেছেন ব্যাপক শ্রদ্ধা ও স্বীকৃতি।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল’-এর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন বহু বছর। এরপর তিনি বাংলানিউজ২৪.কম-এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের ইনচার্জ হন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, ক্র্যাবের (ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সিনিয়র সদস্য, বিএমএসএফ-এর সিনিয়র সহসভাপতি, ডিইউজে সদস্য এবং বিএসসি (বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি)-এর প্রধান উপদেষ্টা।

নতুন সাংবাদিকদের দিকনির্দেশনা ও সাংবাদিক অধিকার আদায়ে ভূমিকা রেখে গেছেন নিরবে-নিভৃতে।

অনুসন্ধানী সাংবাদিকতায় তার অনবদ্য অবদানের জন্য পেয়েছেন চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার সহ বহু স্বীকৃতি ও সম্মাননা। তার সাহসী রিপোর্টিং, নিরপেক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

সহকর্মীদের কাছে তিনি ছিলেন এক সদালাপী, সহযোগিতাপরায়ণ ও আদর্শবান মানুষ। সত্যের পক্ষে অবস্থান নিতে কখনো ভয় পাননি। নবীনদের মাঝে সাংবাদিকতার আদর্শ ছড়িয়ে দেওয়াটাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য।

সাঈদুর রহমান রিমনের প্রস্থান শুধু একটি ব্যক্তির নয়, বরং এক সত্যান্বেষী আত্মার প্রস্থান। তবে তার আদর্শ, কাজ ও দায়বদ্ধতা বর্তমান ও আগামী সাংবাদিক সমাজের জন্য হয়ে থাকবে চিরন্তন অনুপ্রেরণা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

সাঈদুর রহমান রিমন: অনুসন্ধানী সাংবাদিকতার এক দীপ্তিমান পথচলা থেমে গেল

আপডেট সময় ১১:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫