ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুসারী এবং বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেল নিক্ষেপে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আসিফ মাহমুদের অনুসারীরা। একই দিন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় উপজেলা ছাত্রদলের ব্যানারে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগের দালাল বলে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীদের ধাওয়া দেন। তাৎক্ষণিক আসিফ মাহমুদের অনুসারীরাও পাল্টা ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, আমাদের উপজেলা ছাত্রদলের পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল আজকে। উপদেষ্টার আসিফের লোকজন ইচ্ছে করেই আমাদের প্রোগ্রামের বিপরীতে পাল্টা প্রোগ্রাম দিয়ে ঝগড়া বাধায়। আমরা যেখানেই প্রোগ্রাম দেই সেখানেই ওরা পাল্টা প্রোগ্রাম দেয়। এনসিপির নাম করে উপজেলা আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছে। আমাদের উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করেছে। এর দায় হলো মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ সাহেব আওয়ামী লীগকে পুনর্বাসন করে এনসিপির ব্যানারে বিএনপির বিপক্ষে লেলিয়ে দিয়েছেন। আজকের ঘটনায় আমাদের ৪ জন নেতাকর্মীর অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন আমাদের।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিন কাদের খান ঢাকা পোস্টকে বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে হালকা ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। আমরা কোনো হতাহতের খবর পাইনি। পরিস্থিতি শান্ত হওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট সময় ০৮:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫