ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

বগুড়ার শেরপুরের ঝাজর বড় বিল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বগুড়ার শেরপুর উপজেলার ঝাজর বড় বিলের জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে বিলটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বন অধিদপ্তরের নিকট আবেদন করা হলে অধিদপ্তরের প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) দুপুরে সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, প্রশাসনকি কর্মকর্তা এনামুলক হক, ইউপি সদস্য নজরুল, পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর, উপদেষ্টা শহিদুল ইসলাম, সদস্য আকাশ বাবু সহ বিল এলাকার স্থানীয় সুবিধাভোগী জনগণ। স্থানীয়রা বিলের জীববৈচিত্র সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ঝাজর বড় বিলটি স্থানীয় জীববৈচিত্রের এক গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত জলাশয় ভরাট, অপরিকল্পিত মাছ চাষ ও দখলবাজির ফলে বিলটির জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

বগুড়ার শেরপুরের ঝাজর বড় বিল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০৭:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫