ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার চাঁদপুরে গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত কমিশনে দলীয় লোক বসিয়ে স্থানীয় নির্বাচন দখলের পরিকল্পনা করছে বিএনপি ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

আত্রাইয়ে এসএসসি পরীক্ষায় এ+প্রাপ্ত ১১৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ+প্রাপ্ত ১১৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ নম্বর পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলামের সভাপতিত্বে মো. তোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

প্রধান অতিথি মো. রাকিবুল হাসান বলেন,শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের নিজেদের নয়,এটি সমাজ ও দেশের জন্য গর্বের বিষয়। তাদের এই অর্জন ধরে রাখতে আরও বেশি মেধা ও পরিশ্রমের বিকল্প নেই। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে পরিবার, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো.খবিরুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের ইউনিয়ন ও উপজেলার গৌরব। তাদের মেধা ও পরিশ্রমকে আরও বিকশিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্য অনুপ্রেরণা। আমরা চাই, তারা উচ্চশিক্ষায় আরও দক্ষতা অর্জন করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী রিয়া মনি, শলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনোয়ার হোসেন, বিয়াম স্কুলের মাহফুজ জান্নাত প্রমুখ।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, ইন্সট্রাক্টর- উপজেলা রিসোর্স সেন্টার মো. রবিউল ইসলাম,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণ। আলোচনা সভা শেষে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ+প্রাপ্ত ১১৩ শিক্ষার্থীর হাতে ব্যাগ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় এজাহার

আত্রাইয়ে এসএসসি পরীক্ষায় এ+প্রাপ্ত ১১৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫