ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ফের মালাবদল করলেন অভিনেতা বিশ্বনাথ

আবারও মালাবদল করলেন বিশ্বনাথ বসু। পর্দায় নয়, বাস্তব জীবনে। বাস্তব জীবনের সঙ্গিনীর গলায়ই পরিয়ে দিলেন মালা। আবার মাথা ঝুঁকিয়ে নিজেও নিলেন ভালোবাসার একই উপহার। দুজনের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন গায়িকা জোজো এবং সোহিনী সরকার।

টলিউডে প্রায় দুই দশক পার করে ফেলেছেন বিশ্বনাথ। সিনেমা হোক বা সিরিয়াল, সর্বত্র তাঁর অবাধ বিচরণ। মানুষ হিসেবে খুবই প্রাণবন্ত বিশ্বনাথ। একাধিকবার রিয়ালিটি শোয়ের মঞ্চে তার প্রমাণ পাওয়া গেছে। ১৪ বছর আগে স্ত্রী দেবিকার সঙ্গে সংসার শুরু করেছিলেন বিশ্বনাথ। সম্প্রতি সেই দিনটিকেই উদযাপন করলেন।

“চোদ্দ বছর অতিক্রান্ত, ভাল থাকো দেবিকা ধন্যবাদ রোদ্দুর আর গ্যাডি-কে উপহার দেওয়ার জন্য”, এই কথা লিখেই স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান বিশ্বনাথ।

kalerkantho অভিনেতা বিশ্বনাথ 

রাতে হয় দুজনের সেলিব্রেশন। তার ছবি ও ভিডিও আপলোড করেন সংগীতশিল্পী জোজো। তাতেই দেখা যায় বিশ্বনাথ ও দেবিকার মালাবদল। গুনে গুনে তিনবার মালাবদল করেন দুজনে। নেপথ্যে আবার জোজোকে গান গাইতেও শোনা যায়। মালাবদলের পর হয় সিঁদুরদানের পালা। বিয়ের সময় না দেখেই দেবিকার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলেন বিশ্বনাথ। এবার দেখে পরালেন সিঁদুর। তাতেই ওঠে হর্ষধ্বনি।

পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবার্ষিকী উদযাপন করলেন বিশ্বনাথ। অভিনেতার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি। সুন্দর শাড়িতে সেজেছিলেন দেবিকা। বাবা-মায়ের সঙ্গে দিব্যি ক্যামেরার সামনে পোজ দেয় রোদ্দুর ও গ্যাডি। দুই তারকার এই মালাবদলের সাক্ষী ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারও।  গ্রুপ ছবিতে দেখা যায় তাঁকে। সোহিনীর পেছনে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন জোজো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ফের মালাবদল করলেন অভিনেতা বিশ্বনাথ

আপডেট সময় ১০:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২