ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

যুক্তরাষ্ট্র প্রবাসী‌দের বৈধ পথে রে‌মিট্যান্স পাঠা‌নোর আহ্বান

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়ার অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন করেছেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (৫ ডি‌সেম্বর) কনসাল জেনারেল এসব করপোরেট অফিস প‌রিদর্শন ক‌রেন।কনসাল জেনারেল এসব করপোরেট অফিস প‌রিদর্শনকা‌লে কর্মকর্তা-কর্মচারী এবং রেমিট্যান্স প্রেরণের জন্য আগত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বৈধ চ্যানেলে পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় কনসাল জেনারেলের সঙ্গে কনস্যুলেটের কাউন্সিলর আয়শা হক উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতি এবং প্রবাসীদের ও তাদের পরিবারের কল্যাণার্থে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদের আরও বেশি করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য আবেদন জানান। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে প্রবাসীদের ভূমিকা, বিশেষ করে এ উন্নয়নের অগ্রযাত্রায় রেমিট্যান্সের অপরিসীম অবদানের কথা দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন।

এছাড়াও কনসাল জেনারেল করপোরেট হাউসের কর্মকর্তাদের কাছে বর্তমানে তাদের রেমিট্যান্স প্রবাহের সার্বিক অবস্থার চিত্র সম্পর্কে অবগত হন এবং রেমিট্যান্স পাঠানো সংক্রান্ত বিষয়ে যেকোনো সহযোগিতা প্রদানে কনস্যুলেটের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত রেমিট্যান্স হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন।

কনসাল জেনারেল রেমিট্যান্স হাউসগুলোতে কর্মরত সবাইকে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য ও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ও অভিনব উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। করপোরেট হাউসসমূহের সিইও’রা তাদের অফিস পরিদর্শনের জন্য কনসাল জেনারেলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

যুক্তরাষ্ট্র প্রবাসী‌দের বৈধ পথে রে‌মিট্যান্স পাঠা‌নোর আহ্বান

আপডেট সময় ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২