ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার

”তারেক রহমানের নেতৃত্বে স্বচ্ছ রাজনীতির পথে বিএনপি”

‌‌রাজনীতির অন্যতম মৌলিক নীতি হলো নৈতিকতা। একটি রাজনৈতিক দলের প্রকৃত শক্তি শুধু তার আদর্শিক অবস্থান কিংবা জনসমর্থনেই সীমাবদ্ধ নয়, বরং তা নির্ভর করে দলটির নৈতিক অবস্থানের ওপর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালে, একটি গণতান্ত্রিক ও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি দেশপ্রেম, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার পক্ষে সোচ্চার থেকেছে।
প্রথমেই বোঝা দরকার, ব্যক্তি ও দলীয় পরিচয়ের মধ্যে পার্থক্য। একজন ব্যক্তি রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, কিন্তু যদি তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, ফৌজদারি মামলার আসামি হন, কিংবা অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত অপরাধ। দল যদি সেই অপরাধকে প্রশ্রয় দেয়, অপরাধীকে রক্ষা করে, কিংবা তাকে পুরস্কৃত করে, তখনই প্রশ্ন ওঠে দলের নৈতিকতা ও উদ্দেশ্য নিয়ে।
রাজনৈতিক বাস্তবতায় দেখা যায়, কিছু ক্ষেত্রে দলগুলো অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমতা, প্রভাব, কিংবা অর্থনৈতিক সামর্থ্যের কারণে দলে টেনে নেয়। এমনকি কখনো কখনো স্থানীয় জনপ্রিয়তা বিবেচনায় অপরাধী হলেও তাকে নির্বাচনে প্রার্থী করা হয়। এর পেছনে যুক্তি থাকে—জয় নিশ্চিত করা। কিন্তু এই জয় হয় কতটা মূল্য দিয়ে?
বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, “চাঁদাবাজ, সন্ত্রাসীদের তার দলে ঠাঁই নেই।” এই বক্তব্য শুধু দলীয় শৃঙ্খলার প্রতিফলন নয়, বরং এটি বিএনপির ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনাও বটে। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে যে আস্থার সংকট দেখা দিয়েছে, সেখানে এ ধরনের ঘোষণা সাধারণ জনগণের মধ্যে এক ধরনের প্রত্যাশার সঞ্চার করতে পারে।
দলের ভাবমূর্তি যখন প্রশ্নবিদ্ধ হয়, তখন সেই ক্ষত মেরামত করা সহজ নয়। জনগণ তখন ভাবে, দলটি আদর্শ নয়, বরং সুবিধাবাদীতায় চলছে। বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী দল, যারা বহু সংগ্রামের মধ্য দিয়ে আজও রাজনীতির কেন্দ্রবিন্দুতে টিকে আছে, তাদের জন্য এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য আত্মঘাত।
রাজনৈতিক দল হওয়া উচিত ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রতীক। দলের অভ্যন্তরেও একটি বিচারিক প্রক্রিয়া থাকা উচিত যেখানে কোনো সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তাকে প্রাথমিকভাবে বরখাস্ত বা স্থগিত করা যায়, তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। বিএনপির জন্য এই ধরণের প্রক্রিয়া প্রতিষ্ঠা করা জরুরি।
একটি আধুনিক রাজনৈতিক দলের ন্যূনতম নীতি হওয়া উচিত— যে ব্যক্তি দুর্নীতিগ্রস্ত, সহিংস অপরাধে যুক্ত, কিংবা সামাজিকভাবে ঘৃণিত কর্মকাণ্ডে লিপ্ত, তাকে দলে স্থান না দেওয়া। যদি তাকে নেওয়া হয়, তবে প্রমাণসহ জনসমক্ষে ব্যাখ্যা দিতে হবে— কেনো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং দল তার প্রতি কী দায়িত্ব পালন করবে।
বাংলাদেশের জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা এখন রাজনীতির ভাষা বোঝে, ইতিহাস জানে, এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে প্রতিটি সিদ্ধান্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে। তাই, অপরাধী বা বিতর্কিত কাউকে দলে টেনে নেওয়া হলে, দলীয় নেতৃত্বকে ব্যাখ্যা দিতে হয়— কেনো তারা এই সিদ্ধান্ত নিল?
যদি বিএনপি জনগণের সমর্থন চায়, তাহলে তাদেরকে জনতার ন্যায্য প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণ এমন নেতৃত্ব চায় যারা শুধু নির্বাচনী জয় নয়, সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠা করতে চায়।
# ভবিষ্যতে সদস্য নির্বাচনের ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে।
# অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে, যতই তিনি প্রভাবশালী হোন না কেন।
# দলীয় অভ্যন্তরীণ তদন্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বিচার বহির্ভূতভাবে কাউকে দলে স্থান না দেওয়া হয়।
# জনগণের কাছে স্বচ্ছ বার্তা দিতে হবে, যেন তারা জানে— বিএনপি কারা এবং কিসের পক্ষে ‌।
দেশের রাজনীতিতে একটি বড় সমস্যা হলো, যেকোনো জনপ্রিয় বা ক্ষমতাশালী দলের ছায়ায় কিছু সুবিধাবাদী, অপরাধপ্রবণ গোষ্ঠীর অনুপ্রবেশ। তারা রাজনীতিকে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিএনপির ক্ষেত্রেও এ অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। দলের বিভিন্ন স্তরে কিছু নেতা ও কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, এমনকি মাদক ব্যবসার অভিযোগও সামনে এসেছে। এসব কারণে বিএনপির রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তারেক রহমান এই বাস্তবতা অনুধাবন করতে পেরেছেন বলেই হয়তো এখন এমন সতর্ক বার্তা দিচ্ছেন।
একটি রাজনৈতিক দল যখন নিজেদের ভিতরে শুদ্ধি অভিযান চালায়, তখন তা শুধু দলের জন্য নয়, গোটা রাজনৈতিক সংস্কৃতির জন্যই ইতিবাচক বার্তা দেয়। তারেক রহমানের বক্তব্য যদি কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব রূপ পায়, তবে তা বিএনপির ভাবমূর্তি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি দলের মধ্যে নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে।
যদিও তারেক রহমানের এই বক্তব্য প্রশংসনীয়, তবে এর বাস্তবায়ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ‘প্রভাবশালী অপরাধী’ বা ‘ক্ষমতাধর চাঁদাবাজ’ অনেক সময় দলের ভেতরে প্রভাব বিস্তার করে থাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ নয়, বিশেষ করে যখন তারা অর্থ, জনবল বা প্রভাবের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অতীতে দেখা গেছে, দলের ‘কঠিন’ ঘোষণা অনেক সময়ই বাস্তবে প্রতিফলিত হয়নি। তাই এবার যদি বিএনপি সত্যিই চাঁদাবাজ, সন্ত্রাসীদের দলে রাখে না—এটা প্রমাণ করতে পারে, তাহলে তা দেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এটি বাস্তবায়ন করতে হলে কিছু নীতি অনুসরণ করতে হবে;
# সুস্পষ্ট তদন্ত পদ্ধতি ও অভিযোগ ব্যবস্থাপনা চালু করা উচিত, যেখানে কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসলে তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

# দলের প্রতিটি স্তরে মূল্যায়ন ভিত্তিক নেতৃত্ব নির্বাচন করা দরকার, যাতে জনপ্রিয়তার পাশাপাশি নৈতিকতা ও সততাও গুরুত্ব পায়।

# যে নেতারা অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত, প্রয়োজনে বহিষ্কার করা যেতে পারে।
# সংগঠনের অভ্যন্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে দলীয় কর্মীরা বুঝতে পারেন যে অপরাধ করে রাজনীতিতে টিকে থাকা যাবে না।
তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য শুধু একটি দলীয় বার্তা নয়; এটি দেশের রাজনীতির জন্য একটি মৌলিক ও ইতিবাচক ইঙ্গিত। রাজনৈতিক নেতৃত্ব যখন অপরাধ ও অনৈতিকতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়, তখন সাধারণ মানুষ আশাবাদী হয়, এবং রাজনীতির প্রতি তাদের আস্থা কিছুটা হলেও পুনঃপ্রতিষ্ঠিত হয়। বিএনপির মতো একটি বড় দলের মধ্যে শুদ্ধি অভিযানের সূচনা হলে, তা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশে একটি গঠনমূলক প্রভাব ফেলতে পারে। তবে এ কথা ভুলে গেলে চলবে না—কথায় নয়, বাস্তবতায় প্রমাণই জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বার্তা। এখন দেখার পালা, তারেক রহমান ও তার নেতৃত্বাধীন বিএনপি আদৌ এই বার্তাকে বাস্তব রূপ দিতে কতটা সফল হন।

মো. ইউসুফ
সহকারী অধ্যাপক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

”তারেক রহমানের নেতৃত্বে স্বচ্ছ রাজনীতির পথে বিএনপি”

আপডেট সময় ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫