ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

পল্লী বিদ্যুৎ কর্মীদের দিতে হবে ডিজিটাল হাজিরা

পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ পর্যায়ক্রমে সমিতির সব অফিসে ডিজিটাল হাজিরা ব্যবস্থা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (১৬ জুন) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) নির্বাহী পরিচালক ও সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেনের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ পর্যায়ক্রমে সমিতির জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিস, অভিযোগ কেন্দ্রসহ অন্যান্য সব অফিসে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারদের উদ্দেশে বলা হয়, এ অবস্থায়, আপনার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরকে অগ্রাধিকার ভিত্তিতে আরএফকিউ পদ্ধতিতে আগামী ৩০ জুন এর মধ্যে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিসগুলোতে পর্যায়ক্রমে দ্রুততম সময়ে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়ন করতে হবে বলে জানানো হয়।

চিঠিতে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম বাস্তবায়নে কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে বিআরইবির আইসিটি পরিদপ্তরের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার মো.রুহুল কুদ্দসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস

পল্লী বিদ্যুৎ কর্মীদের দিতে হবে ডিজিটাল হাজিরা

আপডেট সময় ১০:৪৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫