ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

যুক্তরাজ্যে সাইফুজ্জামানের জব্দ করা সম্পদের মূল্য ১০২৫ কোটি টাকা

যুক্তরাজ্যে থাকা বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এনসিএ’র জব্দ করা সম্পদের মধ্যে ৩৪৩ টি ফ্ল্যাট/প্লটের আনুমানিক মূল্য প্রায় ৭৩ দশমিক ১৫ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১০২৫ কোটি টাকা। এছাড়া ব্যাংক আমানতের পরিমাণ ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড, যা আনুমানিক ৩৫ কোটি টাকার সমপরিমাণ।
সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।

মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের লন্ডন সফরে এনসিএর সঙ্গে বৈঠক ছিল। যারা সম্পদ পাচার করেছেন তাদের প্রাথমিক একটি তালিকা আমরা শেয়ার করেছি। ফলে সাবেক ভূমিমন্ত্রীর প্রচুর সম্পদ জব্দ করতে পেরেছি।

তিনি বলেন, যুক্তরাজ্যে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ৩৪৩ টি ফ্ল্যাট/প্লট এবং ১০টি স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার গত বছরের ১৬ অক্টোবর আদালতের আদেশে ক্রোক করা হয়। ওই ক্রোকাদেশের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের সেন্ট্রাল অথরিটি বরাবর মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়। জেডএস প্রোপার্টিজের আনুমানিক মূল্য ৭৩ দশমিক ১৫ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১০২৫ কোটি টাকা। ব্যাংক আমানতের পরিমাণ ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড যা আনুমানিক ৩৫ কোটি টাকারও বেশি হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস

যুক্তরাজ্যে সাইফুজ্জামানের জব্দ করা সম্পদের মূল্য ১০২৫ কোটি টাকা

আপডেট সময় ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫