ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চলে গেলেন প্রবীণ অভিনেত্রী মায়া ঘোষ

কলকাতার বাংলা থিয়েটার জগতের নক্ষত্র, প্রবীণ অভিনেত্রী মায়া ঘোষ আর নেই। শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন মায়া ঘোষ। এ দিন আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৭ টা ৪৫ নাগাদ শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতালি বিদ্রোহ’, পিরানদেল্লোর নাটক, চাকভাঙা মধু এবং মোহিত চট্টোপাধ্যায়ের ‘রাজরক্ত’র মতো একাধিক জনপ্রিয় নাটকে মঞ্চে অভিনয় করেছেন মায়া।

‘বেলা অবেলার গল্প’ (১৯৮৭ সাল) নাটকে অভিনয় করে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। নান্দীকার থেকে বেরিয়ে আসার পর একাধিক থিয়েটার ওয়ার্কশপে কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নাট্য জগতের অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চলে গেলেন প্রবীণ অভিনেত্রী মায়া ঘোষ

আপডেট সময় ০১:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২