ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
৮৫ কোটি টাকা আত্মসাৎ

এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস বাদলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফ কে নিট টেক্স লিমিটেডের অনুকূলে ঋণ অনুমোদন ও বিতরণ করে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- এফ কে নিট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের ঢাকার করপোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক আব্দুছ ছালাম আজাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক ফার্স্ট এজিএম অজয় কুমার ঘোষ এবং সাবেক নির্বাহী প্রকৌশল (পুর.) মো. শাহজাহান।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন

৮৫ কোটি টাকা আত্মসাৎ

এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫