ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা? ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফার ইন্তেকাল

সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮।

শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় ছেলে।

এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফার ইন্তেকাল

আপডেট সময় ১১:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২